Site icon krishisongbad.com

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে খুলছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

খুলছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

আজ সিলেটে অবস্থিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) খুলেছে।  জা্না যায়, আজ রবিবার ২৪ জুন ২০১৮ তারিখ গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল ফিতর শেষে সিকৃবি খুলেছে। এদিকে সোমবার সকাল ৯টা থেকে ছাত্র-ছাত্রীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকশনা দপ্তর। এছাড়া ১ জুলাই রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। ২৪জুন এক জরুরী বৈঠকে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৩১মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিলো এবং সেই সাথে তাৎক্ষণিক ছাত্রছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছিল।

Exit mobile version