Site icon krishisongbad.com

নবব‌র্ষের আহবান

 

নূরুল হুদা আল মামুন
********************
নতুন দি‌নের আ‌লো জ্বে‌লে
ভো‌রের র‌বি ও‌ঠে,
নবব‌র্ষের বার্তা নি‌য়ে
ব‌নের পুষ্প ফো‌টে।

পুরান দি‌নের গ্লা‌নি কাটুক
নব আহবা‌নে,
স্বপ্ন আশা বাধুক বাসা
সকল প্রা‌ণে প্রা‌ণে।

বে‌জে উঠুক সু‌খের বীণা
সকল দু‌: খি জ‌নে,
গে‌য়ে উঠুক জীব‌নের গান
নব উ‌দ্দীপনে।

যাক এ‌গি‌য়ে জীবন সবার
সম্ভাবনার প‌থে ,
ব্যর্থতা সব ভু‌লে গি‌য়ে
ভাসুক আ‌লোর র‌থে।।

Exit mobile version