Site icon krishisongbad.com

মহান শ্রমিক দিবস উপলক্ষে কবিতাঃচা‌ষির মে দিবস

শ্রমিক দিবস


ড. নূরুল হুদা মামুন
“”””””””””””””””””””””””””
শ্র‌মিক দিবস পা‌লিত হয়
সারা বিশ্ব জু‌ড়ে,
তবু কেন চা‌ষি ভাই‌য়ের
রয় অ‌ধিকার দূ‌রে?
.
কা‌জের শে‌ষে পাওনাটা দাও
ঘাম শুকা‌নোর আ‌গে,
অ‌ধিকারটা দাও বু‌ঝি‌য়ে
গভীর অনুরা‌গে।
.
চা‌ষির জন্য মে দিব‌সে
নেইতো ছু‌টির সু‌যোগ,
কাজ ক‌রে যায় নীরব ম‌নে
‌ত‌বু কেন দূর্ভোগ ?
.
আজ‌কে তাঁরা পায়না বু‌ঝে
প‌ণ্যের ন্যায্য মূল্য,
জীবন তা‌ঁদের ওষ্ঠাগত
তুচ্ছ সমতুল্য।
.
মা‌ঠে ঘা‌টে যাঁরা জোগায়
সবার ক্ষুধার অন্ন,
আজ‌কের দি‌নে ভাব‌তে হ‌বে
একটু তা‌ঁদের জন্য।
“””””””””””””‘””””‘”””'”””””””’
রচনা: ১ মে ২০১৯ বেলা ১২ টা, চন্দ্রা

Exit mobile version