গত ০৩ সেপ্টেম্বর ২০২৬, তারিখ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (হাবিপ্রবি) নেপালী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। সাম্প্রতিক নেপালে (২৬ আগস্ট ২০২৬) হিমবাহ ধসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সেদেশের জনগণ এবং শিক্ষার্থীদের পরিবারের খোজ-খবর ও তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য অদ্য ৩ সেপ্টেম্বর’২৬ বিকেল ৫টায় ভিআইপি কনফারেন্স কক্ষে বিশ^বিদ্যালয় প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের পরিবারের বিস্তারিত খোজ নেন এবং আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় ও বন্যায় নেপাল ও চীনের তিব্বতে নিহত ব্যক্তিবর্গের বিদেহী আতœার শান্তি কামনা করেন। যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আশু রোগমুক্তি কামনা করেন এবং এই দুর্যোগে স্বজন হারানো, গৃহহীন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিশেষকরে শিশুদের অনেক স্কুল পুরোপুরি ধ্বংস ও ক্ষতিগ্রস্থ হওয়ায় বিষয়টি অত্যন্ত
মানবিক বিধায় তাদের মানসিক সুস্থ্যতা ও প্রশান্তি কামনা করেন। ভিসি মহোদয় হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সাহায্য ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, বেগম রোকেয়া হলের হল সুপার প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা এবং সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম।
বিশ^বিদ্যালয় প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি জানানোর জন্য নেপালী শিক্ষার্থীদের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। উল্লেখ্য, এ বিশ^বিদ্যালয়ে বর্তমানে মোট ৬১ জন নেপালী শিক্ষার্থী অধ্যয়ন করছে। সংবাদ বিজ্ঞপ্তি

