Site icon krishisongbad.com

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ পালিত


কৃষি সংবাদ ডেস্কঃ

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই সকাল ৬.৪৫ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।এর পর মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কালো ব্যাচ ধারণ করে প্রভাত ফেরী শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে অবস্থিত শহিদ মিনারে মহান মাতৃভাষা আন্দোলনে শহিদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে প্রভাত ফেরীর নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ আফতাব আলী। প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Exit mobile version