Site icon krishisongbad.com

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর ৬ষ্ঠ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

এক্সিম ব্যাংক কৃষি

এক্সিম ব্যাংক কৃষি

কৃষি সংবাদ ডেস্কঃ

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর ৬ষ্ঠ সিন্ডিকেট সভা (ডিসেম্বর ১৭,২০১৯) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

এ সময় সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্ট্রিজ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মান্নান এমপি, এক্সিম ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, জনাব মোঃ নজরুল ইসলাম স্বপন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম জাকির হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. শামীমুল হাসান, কৃষি অনুষদের ডীন ড. মোঃ দেলোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসান এবং সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মোঃ সোহেল আল বেরুনী ।

উক্ত সভায় ৬ষ্ঠ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ বিশদভাবে আলোচনান্তে অনুমোদন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

Exit mobile version