Site icon krishisongbad.com

বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী লেখক ও কবি নূরুল হুদা আল মামুন ‘মা মাটি মানুষ’ গ্রুপের সম্মাননা পেলেন

P1100652কৃষি  সংবাদডেস্কঃ    ২৬ ফেব্রুয়ারি ২০১৬,ঢাকাঃ  আজ পল্টনের মনি সিংহ মিলনায়তনে  মাটি মানুষ গ্রুপ কর্তৃক মিলন মেলা ২০১৬ অনুষ্টিত হয়। উক্ত মিলন মেলায় সভাপতিত্ব করেন  জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব বদিউল আলম। মিলন মেলায় বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী, লেখক ও কবি নূরুল হুদা আল মামুন কে  ‘ভোরের পাখি’ ছড়াগ্রন্থের জন্য  সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশের বিখ্যাত স্বনামধন্য কবি হেলাল হাফিজ, জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব বদিউল আলম,বিশিষ্ট ব্যাংকার জেবু নজরুল ইসলাম ও বিশিষ্ট চিত্রাভিনেতা দৌলত মিজান প্রমুখ।উল্লেখ্য, ‘ভোরের পাখি’ ছড়া গ্রন্থটি ২০১৬ সালের মহান একুশের বইমেলায় কবির ২য় ছড়া গ্রন্থ। ইতিমধ্যেই গ্রন্থটি শিশু কিশোর দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Exit mobile version