Site icon krishisongbad.com

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দানেশিয়ানদের মিলন মেলা

নিজস্ব সংবাHDSTU Melaদদাতাঃ

দানেশিয়ানদের মিলন মেলা

গত ১২/২/১৬ তারিখ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক মিলন মেলা সোনারগাওয়ের ‘রয়েল রিসোর্ট’ এ অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় হাবিপ্রবির প্রাক্তন ২৬ টি ব্যাচের  সাবেক ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার বর্গ সহ চার শতাধিক সদস্য অংশগ্রহন করেন।  দিন ব্যাপি উক্ত মিলন মেলায়  সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের , বড়দের নানা খেলা ধূলা  ও সর্বশেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে এক জমজমাট আয়োজনে দানেশিয়ানরা প্রাণবন্ত হয়ে উঠেন। দীর্ঘ দিন পরে পুরানো দিনের স্মৃতি চারণ করে নষ্টালজিক হয়ে ওঠেন অনেকেই। একে অন্যকে পেয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। সব মিলিয়ে যেন একটুকরো হাবিপ্রবি’র ক্যাম্পাস হয়ে ওঠে। অনেকেই এ রকম আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ করে মানিক, নোমান,মইনুল, বদরুলদের ধন্যবাদ জানান।

Exit mobile version