পবিপ্রবি ও বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং চট্রগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেমোরান্ডাম অফ আন্ডারস্টান্ডিং বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা ১১ টায় উপাচার্যের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মাদ আলীসহ উভয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে গবেষণা ও একাডেমিকের কার্যক্রম ত্বরান্বিত হবে।

পবিপ্রবিতে ভূমি ব্যাবস্থাপনা ও প্রশাসন অনুষদের ক্লাস-পরিক্ষা বর্জন

আইন ডিগ্রীর দাবীতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। ১২ই সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে আবারো প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের দাবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত তারাও আইন সম্পর্কে লেখাপড়া করে অথচ আইনের ডিগ্রি দেয়া হয় না। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে বলে জাানানো হয়। আন্দোলনের অংশ হিসাবে ওই অনুষদের শিক্ষার্থীরা সব ধরণের ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষনা দেন।


এর আগে ৯ সেপ্টেম্বর তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে এবং মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ১১ সেপ্টেম্বর অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। এ ব্যাপারে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মো. রেদওয়ান ইসলাম অমি বলেন, ‘আমাদের একটাই দাবী আমরা বিএসসি এর পরিবর্তে আইন ডিগ্রি চাই। যদি আমাদের দাবী না মেনে না নেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাবো।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →