বিশ্ব বন্যপ্রাণী দিবস ০৩ মার্চ ২০২০ অনুষ্ঠিত

বিশ্ব বন্যপ্রাণী দিবস

কৃষি সংবাদ ডেস্কঃ

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এর উদ্যোগে সকাল ৯.০ টায় সি এন্ড বি মোড় হইতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পর্যন্ত এক বর্ণ্যাঢ্য র‌্যালি ও র‌্যালি শেষে শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা, জনাব মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী জনাব মোঃ কামরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন অধ্যাপক, ডঃ বিধান চন্দ্র দাস, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ^বিদ্যালয় ও অধ্যাপক, ডঃ মোঃ জালাল উদ্দিন সরদার, ভেটেরিনারী এ্যান্ড এ্যানিমেল সাইন্সেস বিভাগ, রাজশাহী বিশ^বিদ্যালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডঃ হেমায়েতুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ লাইফস্টক সোসাইটি, ডঃ মোঃ ফরহাদ উদ্দিন, ভেটেরিনারীয়ান, রাজশাহী সিটিকরপোরেশন, মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান, সেভ দি ন্যাচার এ্যান্ড লাইফ সোসাইটি, প্রকৌশলী মোঃ নাইমুল হাসান, সভাপতি, রাজশাহী বার্ড ক্লাব, রাজশাহী।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বন বিভাগ, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ দেশের বন্যপ্রাণীর বিলুপ্তি রোধ তথা জীববৈচিত্র্য সংরক্ষণে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। বন বিভাগের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →