Site icon krishisongbad.com

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা

মিজানশেকৃবি:

ছাত্রলীগের কমিটি ঘোষনা

 শত প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৮শে নভেম্বর রাজধানী প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হলো। সেই আনন্দে পুরো ক্যাম্পাস মুখরিত  হয়েছে বিভিন্ন স্লোগানে। অনেকেই  বিশ্ববিদ্যালয়ের  কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পদপার্থী থাকলেও সভাপতির জন্য নির্বাচিত হয়েছে এস.এম.মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মোঃমিজানুর রহমান। গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করা হয়েছে।  নাম প্রকাশে পর পরই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী,শিক্ষকমন্ডলী,কর্মচারীবৃন্দ তাদের ফুল দিয়ে তাদের বরণ করে  নেয়।

এদিকে সভাপতি এস.এম মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মোঃমিজানুর রহমান তাঁরা  সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ   কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ  জ্ঞাপন করেছেন। সভাপতি মাসুদুর রহমান মিঠু বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ হবে বাংলাদেশ ছাত্রলীগের রোল মডেল । তিনি প্রত্যককে ছাত্রলীগে যোগদান করে বাংলাদেশ ছাত্রলীগের হাতকে আরও শক্তিশালী করার প্রতি আহব্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ক্যাম্পাসে কোন রকম বিশৃঙ্খলা মেনে নেবে না সভাপতি ও সাধারণ সম্পাদক। তিনি মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার দৃঢ় অঙ্গীকার জানিয়েছেন।

Exit mobile version