Site icon krishisongbad.com

সিভাসু’তে পাঠ্যসূচি উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিভাসু’তে পাঠ্যসূচি উন্নয়ন


সিভাসু’তে পাঠ্যসূচি উন্নয়ন : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) পাঠ্যসূচি উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা (Workshop on curriculum development) অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) সিভাসু’র শিক্ষকদের জন্য এ কর্মশালার আয়োজন করে।


গত শনিবার (২৩.১১.২০১৯) সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ৫ম তলাস্থ পরীক্ষার হলে সিভাসু’তে পাঠ্যসূচি উন্নয়ন অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জান্নাতারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা. মো. রায়হান ফারুক।


দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যায়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)-এর প্রফেসর ড. এম. মোজাহার আলী। কর্মশালায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Exit mobile version