সিভাসু অফিসার সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত

সিভাসু অফিসার সমিতি
Current image: সিভাসু অফিসার সমিতি
সভাপতিঃ খলিলুর রহমান
সাধারণ সম্পাদকঃ জামাল হোসেন

সিভাসু অফিসার সমিতিঃ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এ সিনিয়র উপপরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) খলিলুর রহমান সভাপতি, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সহ-সভাপতি এবং ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ জামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবাল বিকেলে সিভাসু অডিটোরিয়ামে ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা: মো: নূরে আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রাহাদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আসিফ আহমেদ, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক আ. ন. ম. জাহিদ হাসান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা এবং বহি:ক্যাম্পাস সম্পাদক মিজানুর রহমান।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন-মো: খোরশেদ আলম, নাসির আহমদ ও মো: মনিরুল ইসলাম। সিভাসু অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার প্রোগ্রামার মো: মামুন সিকদার  ও সেকশন অফিসার মো: শওকত আলী। প্রেস বিজ্ঞপ্তি

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →