সিভাসু ও এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই

ভেটেরিনারি শিক্ষা, প্রাণিস্বাস্থ্য গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ এবং এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।  

১০ অক্টোবর শনিবার এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের সীতাকুণ্ড প্ল্যান্টের কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, ল্যাবরেটরি ও মাঠপর্যায়ের গবেষণা, প্রাণিস্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্যের বৈজ্ঞানিক মূল্যায়ন, একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং সম্প্রসারণমূলক কার্যক্রমে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হলো।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমীর হোসেন সৈকত প্রমুখ। 

অনুষ্ঠানে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মুনতাহার উদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ শরীফুর রহমান, অ্যানিমেল হেলথ ডিভিশনের পি.এম.ডি.-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডা. এম. এম. মাফিজুল ইসলাম মৃদুল, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ডা. মো: মোবারক হোসেন এবং এক্সিকিউটিভ মো: জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →