Site icon krishisongbad.com

হাবিপ্রবিতে মৎস্যজীবিদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

 

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাবিপ্রবিতে মৎস্যজীবিদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ

হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি)  ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আই. আর. টি.) এর উদ্যােগে  বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী এলাকা- বাঁশের হাট, কর্ণাই, সদর, হরিরামপুর,  চাঁদগঞ্জ, রাণীগঞ্জ, বীরগঞ্জ, বিরল, গােপালগঞ্জ, সেতাবগঞ্জ, চিরিরবন্দর ও শেখপুরা অঞ্চলের কৃষকদের ২ দিনব্যপী বাংলাদেশের উত্তরাঞ্চলে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র সেমিনার কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বােধন করেন।

ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আই. আর. টি.) এর পরিচালক প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার-এর সভাপতিত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অন্যান্যদের বক্তব্য রাখেন পােস্টগ্র্যাজুয়েট স্ট্রাডিজ অনুষদের ডীন প্রফেসর মাে. মিজানুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মাে. সফিউল আলম।

উদ্বােধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। মাছ উৎপাদন বাংলাদেশ বিশ্বের ৪র্থ অবস্থান-এ সব কিছুই সম্ভব হয়েছে মাছ চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফলে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য গ্রহণ আধুনিক প্রযুক্তিগত জ্ঞান থাকা জররি। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় হ্যাচারি স্থাপন উদ্যােগ নেওয়া হয়েছে। দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনেক ফলপ্রসূ হবে এবং ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। এ প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষিরা তাদের অর্জিত জ্ঞান কাজ লাগিয়ে দেশে মাছের চাষ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত  প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন কৃষক অংশগ্রহণ করেছেন।

Exit mobile version