Site icon krishisongbad.com

হাবিপ্রবিতে ছাত্রলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

HSTU-10.1হাবিপ্রবি প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন :

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। সকাল ১০ টায় ক্যাম্পাসে র‌্যালীর মাধ্যমে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর মধ্যে এক গ্রুপ নাহিদ আহমেদ নয়ন, মোমিনুল হক রাব্বী, মুনেম, নাজমুল, তন্ময়, সাদ্দাম সহ আরো অনেকের নেত্রিত্বে একটি মিছিল ডি বক্স থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডি বক্সে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

অন্যদিকে আরেক গ্রুপ তারেক চৌধুরী,আমিনুল ইসলাম, শেখ সোহরাব আলী সজল,পলাশ চন্দ্র, রবিউল ইসলাম ও আশরাফুল নেতৃত্বে আরেকটি মিছিল ওয়াজেদ ভবন হতে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াজেদ চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তা শেষ হয়।

Exit mobile version