Site icon krishisongbad.com

সিভাসু’তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

শেখ হাসিনার জন্মদিন

শেখ হাসিনার জন্মদিন

কৃষি সংবাদ ডেস্ক

শেখ হাসিনার জন্মদিনঃকেক কেটে ও গাছের চারা লাগিয়ে দেশের চার বারের প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।

সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ

এরপর উপাচার্য বিশ^বিদ্যালয়ের মেডিসিনাল প্লান্ট গার্ডেনে গাছের চারা রোপণ করেন।

বিশ^বিদ্যালয় প্রশাসনের পাশাপাশি কর্মকর্তা সমিতি ও প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থেকেও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন করা হয়।

Exit mobile version