আগামি ১৮ ফেব্রুয়ারি থেকে ৩য় আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা শুরু হচ্ছে

৩য় আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা

নিজস্ব প্রতিবেদকআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র:

৩য় আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা

দেশে ৩য় বারের মত  নিত্য নতুন প্রযুক্তি উপহার দিতে এবং খামারীদের সেবা দিতে আগামি কাল ১৮ ফেব্রুয়ারি ২০১৬  তারিখ বংগবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা। মেলায় দেশ বিদেশের নামিদামি  কোম্পানি্র বাজারজাতকৃত মৎস্য ও গবাদিপ্রাণি ও পোষা-পাখির জন্য এন্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের নিউট্রিশনাল পণ্যের, ব্যবহার ও প্রয়োগবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। মেলায় আগত দর্শনার্থিরা তাদের প্রয়োজনে বিভিন্ন ফিড, ঔষধ ও নানা ধরনের সেবা সম্পর্কে বিভিন্ন কোম্পানির সাথে  যোগাযোগ করতে পারবেন। দেশের খামারীরা যাতে সঠিক গুণগতমান সম্পন্ন  পণ্য ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে লাভবান হতে পারেন সে ব্যাপারটি সর্বাধিক গুরুত্ব দিতে এমন আয়োজন করা হয়ে থাকে বলে জানা গেছে। মেলা  ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত চলবে।।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম