Site icon krishisongbad.com

বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে বাকৃবি। নানা আয়োজনের মধ্য দিয়ে  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ’ পালিত হয়েছে।

বৃস্পতিবার রাত ১২.০১ মিনিটে কেক কাটার মাধ্যমে জন্মদিনের আনুষ্ঠিকতা শুরু হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আলী আকবর, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, হলের হাউজটিউটরবৃন্দ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, হলের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে  উপাচার্য ও প্রভোস্ট হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও শহীদুল আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলী আকবর ও হলের ছাত্র নেতৃবৃন্দ।

Exit mobile version