Uncategorized

1 Minute
Uncategorized

হাইব্রিড সবজি বীজ উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্কের আহ্বান

সবজি বীজ উৎপাদনেঃ দক্ষিণ এশিয়ার সবজি বীজ খাতে প্রযুক্তিগত অগ্রগতি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) আয়োজিত তিন দিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা “সার্ক সদস্য দেশসমূহে সবজি ফসলের হাইব্রিড বীজ উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতি” সোমবার  (২৪ নভেম্বর ২০২৫) উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অংশগ্রহণকারীদের হাইব্রিড সবজি বীজ উৎপাদনে ব্যবহৃত সর্বশেষ কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা। সার্কের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হাইব্রিড বীজ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক উৎপাদনশীলতা বাড়াতে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত বীজ উৎপাদন এবং জলবায়ু-সহনশীল প্রযুক্তির ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নই উচ্চমানের, জলবায়ু-সহনশীল হাইব্রিড সবজি বীজ উৎপাদনকে আরও শক্তিশালী করবে। প্রশিক্ষণের লক্ষ্য ও কারিগরি সেশনসমূহ উপস্থাপন করে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র কর্মসূচি বিশেষজ্ঞ (ফসল) ড. সিকান্দার খান তানভীর জানান, বিভিন্ন সবজি ফসলের হাইব্রিডায়ন পদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ কৌশল এবং বীজ বিপণনসহ গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়গুলো এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সদস্য দেশগুলোর বীজ উৎপাদন দক্ষতা বৃদ্ধি করবে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কৃষি গবেষণা পরিষদের (আইসিএআর) অতিরিক্ত মহাপরিচালক ড. সুধাকর পাণ্ডে। তিনি বলেন, হাইব্রিড বীজ উৎপাদনের সাম্প্রতিক অগ্রগতি ফলন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং রোগ–পোকার আক্রমণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। দক্ষিণ এশিয়ায় সবজি উৎপাদন বৃদ্ধিতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর তিনিও গুরুত্ব দেন। বিশেষ অতিথির বক্তব্যে সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, পুষ্টি নিরাপত্তা অর্জনে সদস্য দেশগুলো যখন সবজি উৎপাদন বৃদ্ধি করার জন্য গুরুত্ব দিচ্ছে, তখন এই প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, অভিজ্ঞতা বিনিময়, দেশভিত্তিক উপস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা হাইব্রিড বীজ উন্নয়ন ও বাণিজ্যিকীকরণে আরও গতি আনবে। প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান বলেন, হাইব্রিড সবজি বীজ ফলন, গুণগত মান এবং কৃষকের আয় বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম। তবে মানসম্মত বীজের সীমিত প্রাপ্যতা, জলবায়ুগত চাপ এবং প্রশিক্ষিত জনবলের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সেশনে অংশগ্রহণকারীরা অঞ্চলের হাইব্রিড সবজি বীজে আমদানি-নির্ভরতা, গবেষণা–প্রসার (এক্সটেনশন) ব্যবস্থার দুর্বলতা এবং বীজ সার্টিফিকেশন ও কোয়ারেন্টাইন ব্যবস্থার ঘাটতি নিয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞরা যৌথ গবেষণা, জার্মপ্লাজম বিনিময়, সরকারি–বেসরকারি অংশীদারিত্ব এবং সমন্বিত বীজ মানদণ্ড প্রণয়নের ওপর জোর দেন, যাতে আঞ্চলিক বীজ নিরাপত্তা শক্তিশালী হয়।...
Read More
0 Minutes
Uncategorized

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

মো. আবুল বাশার সমঝোতা চুক্তি স্বাক্ষরঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) এবং সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আইএফপিআরআই মহাপরিচালক ড. জোহান সুইনেন বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ, আইএফপিআরআই দক্ষিণ এশিয়া অফিসের পরিচালক ড. শহীদুর রশিদ (নয়াদিল্লি), আইএফপিআরআই-এর সিনিয়র পরিচালক ড. পূর্ণিমা মেনন (ওয়াশিংটন) এবং আইএফপিআরআই-এর ব্যবসা উন্নয়ন ও বহিঃসম্পর্ক পরিচালক ড. টেউনিস ভ্যান রিনেন (ওয়াশিংটন)। এই সহযোগিতা কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, পুষ্টি ও নীতি নির্ধারণ।সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমন্বয় জোরদার করার লক্ষ্যে গৃহীত হয়েছে। সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বলেন, সার্ক কৃষি কেন্দ্র ও আইএফপিআরআই এর এ সমঝোতা স্মারক আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অংশীদারিত্ব কৃষি ও সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি উন্নয়ন এবং কার্যকর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আইএফপিআরআই মহাপরিচালক ড. সুইনেন বলেন, জ্ঞান আহরণ ও ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্য, নীতি উদ্ভাবন এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। শেষে, খাদ্যনিরাপদ, সহনশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তোলার লক্ষ্যে যৌথ প্রতিশ্রুতির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। বার্তা প্রেরকঃ সিনিয়র প্রোগ্রাম অফিসার, সার্ক কৃষি কেন্দ্র, বাংলাদশ...
Read More
0 Minutes
Uncategorized

শীতকালীন পিঠা নিয়ে সিকৃবিতে “ঝরা পাতার উৎসব”

শীতকালীন পিঠা নিয়ে:নতুন প্রজন্মের গ্রাম বাংলার পিঠা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে ও শীতের আমেজকে রাঙিয়ে তুলতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “ঝরা পাতার উৎসব” শীর্ষক পিঠা উৎসবের। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত সংগঠনগুলোর আয়োজনে এই পিঠা...
Read More
0 Minutes
Uncategorized

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে হাবিপ্র ভাইস চ্যান্সেলরের শুভেচ্ছা ও অভিনন্দন

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে হাবিপ্রবির: শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। শনিবার (১৩...
Read More
0 Minutes
Uncategorized

সিভাসু’তে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২৩’ পালন ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩ কৃতী শিক্ষার্থী

কৃষি সংবাদ ডেস্ক বিশ্ব খাদ্য দিবস:গত কাল সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পালিত হয়েছে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২৩’। বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন...
Read More
0 Minutes
Uncategorized

কৃষিখাতে বৃটেনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ

বৃটেনের প্রযুক্তিগত সহায়তা কৃষি সংবাদ ডেস্ক বৃটেনের প্রযুক্তিগত সহায়তা : কৃষির বাণিজ্যিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে বৃটেনের প্রযুক্তিগত ও পরিচালনা বিষয়ে সহযোগিতা চায় বাংলাদেশ। আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে...
Read More
0 Minutes
Uncategorized

হাবিপ্রবিতে স্বাস্থ্যবিধি মেনে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ ভর্তি পরীক্ষা কৃষি সংবাদ ডেস্কঃ গতকাল ২৪ অক্টোবর ২০২১ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২...
Read More
0 Minutes
Uncategorized কৃষি ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুটি পোস্ট-গ্রাজুয়েট গবেষণাগার চালু হলো

পোস্ট-গ্রাজুয়েট গবেষণাগার কৃষি সংবাদ ডেস্কঃ পোস্ট-গ্রাজুয়েট গবেষণাগার : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে দুটি অত্যাধুনিক মানের ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে। পোল্ট্রি বিজ্ঞান ও প্যাথলজি বিভাগের পোস্ট-গ্রাজুয়েট ল্যাবরেটরিসমূহ উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর...
Read More
0 Minutes
Uncategorized

কৃষিবিদ দিবসে কৃষিমন্ত্রী: ২৮৪টি কৃষি প্রকৌশলীর পদ সৃজন করা হয়েছে

কৃষিবিদ দিবসে কৃষিমন্ত্রীকৃষি সংবাদ ডেস্কঃকৃষিবিদ দিবসে কৃষিমন্ত্রী ঃ কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে ইতোমধ্যে কৃষি প্রকৌশলীর ২৮৪টি পদ সৃজন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার...
Read More
0 Minutes
Uncategorized

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে কৃষিবিদ দিবস পালিত

কৃষিবিদ দিবস পালিত সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। ১৩ ফেব্রæয়ারি শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টায় কৃষিবিদ দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।...
Read More