বগুড়ায় বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ
আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি)ঃ

বগুড়ার বড়গোলা লালমাটি ঘাটস্থ নিজ কার্যালয়ে গতকাল সোমবার বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ বগুড়া জেলা শাখা নেতৃবৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক প্রধান অতিথি আ. ক. মু. শাহরিয়ার ও এবং বিশেষ অতিথি বগুড়া অঞ্চলের উপ পরিচালক কামাল উদ্দিন তালুকদার এর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে মতবিনিময় সভা শেষে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি আ. ক. মু. শাহরিয়ার বলেন, বর্তমান সরকার আধুনিক সময়ে কৃষিকে আরো উন্নত ও দেশকে এগিয়ে নিতে মাঠ পযার্য়ে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এ জন্য কৃষি বিভাগের সকল কৃষি তথ্য সেবা অতিদ্রুত কৃষকের নিকট পৌচ্ছে দিতে আপনাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বজলুর রশীদ বকুল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি রেজাউল করিম, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য উপদেষ্টা কামাল উদ্দিন, আব্দুল হামিদ, মানিক আলম, জিল্লুর রহমান, ফরিদুর রহমান, নুরুজ্জামান, আব্দুল গনি, মেহেরুন বেগম, মাহমুদা বেগম ও রেহেনা বেগম প্রমূখ।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →