Site icon krishisongbad.com

বাকৃবি’র অফিসার্স পরিষদের কার্যকরি কমিটির ২০১৮ সনের নির্বাচনে আরীফ জাহাঙ্গীর সভাপতি ও মুহাম্মদ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু ,বাকৃবি থেকে ১০ জানুয়ারি ঃ

আরীফ জাহাঙ্গীর সভাপতি ও মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক  ।  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার্স পরিষদের কার্যকরি কমিটির ২০১৮ সনের নির্বাচনে আরীফ জাহাঙ্গীর (প্রাপ্ত ভোট ২১২) ও মুহাম্মদ মাহবুবুর রহমান (আলমগীর) (প্রাপ্ত ভোট ১১৫) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন ঃ সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউল হাসান (টিটু), কোষাধ্যক্ষ সৈয়দ আমান-উদ-দৌলা খান, দফতর ও প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আ. শ. ম. মঞ্জুরুল কবির, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক আসিফ মাহমুদ, মহিলা সম্পাদিকা মাকসুদা পারভীন। সদস্যরা হলেন ঃ শেখ মোঃ সামস্উজ্জামান (রতন), মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ সাদেকুজ্জামান, এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ. মোহাম্মদ আরিফুর রহমান, এ. কে. এম. মানছুরুল ফেরদৌস
গত ০৯ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৫টি পদের জন্য বিশ্ববিদ্যালয়ে ২৯ জন কর্মকর্তা প্রতিদ্বন্দিতা করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ নাজমুল হক স্বপন রাতে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Exit mobile version